বিশ্ব

ইউক্রেনের যুদ্ধ শেষ হতে চলেছে, পুতিনের ইঙ্গিত।

ইউক্রেনের যুদ্ধ শেষ হতে চলেছে, পুতিনের ইঙ্গিত।

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষের পথে। মস্কোতে বিজয় দিবসের কুচকাওয়াজে ইউক্রেন যুদ্ধে জয়ের দৃঢ়সংকল্প ব্যক্...

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষের পথে। মস্কোতে বিজয় দিবসের কুচকাওয়াজে ইউক্রেন যুদ্ধে জয়ের দৃঢ়সংকল্প ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করেন। সূত্র: বিডিনিউজ২৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করে রাশিয়া বিজয় দিবস উদযাপন করে। এ বছর রাশিয়ার বিজয় দিবস উদযাপন আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি সাদামাটা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, "আমি মনে করি এটি শেষের পথে।" তিনি ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহও প্রকাশ করেন। এক্ষেত্রে পুতিন বলেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার একজন ভালো মধ্যস্থতাকারী হতে পারেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান মস্কো ও পশ্চিমাদের মধ্যে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করেছে। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হওয়া শান্তি প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে। তবে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সমস্ত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বারবার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। শনিবার ক্রেমলিনে দেওয়া এক ভাষণে রুশ রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধের কারণও ব্যাখ্যা করেছেন।