কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন বন্ধ চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের
সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মস্থলে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বেতন বিল ছাড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও-ফেন্সিং প্রযুক্তি চালুর সিদ্ধান্ত হয়েছে। উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ ও নজরদারির আওতায় আনতে নেওয়া হচ্ছে রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ডও। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গত ১৬ আগস্ট...