প্রথমবার সালমানের বিপরীতে নয়নতারা
বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রযোজক দিল রাজুর সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাওয়া সালমানের এই প্যান-ইন্ডিয়া সিনেমাটির নাম ‘মনস্টার’ রাখা হয়েছে। সিনেমায় তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বড় পরিসরে নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ইতোমধ্যে চূড়ান্ত করেছেন নির্মাতারা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ঈদ ২০২৭ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মনস্টার’। সিন...