নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭০ লাখ ঘনফুট
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ-এ গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাপেক্স গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে। এই কূপ থেকে দৈনিক প্রায় ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে। প্রকল্পের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু করেছিল বাপেক্স। আধুনিক ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডাব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এরই মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গ...