জনশূন্য হচ্ছে আশ্রয়ণ প্রকল্প ৫২ ঘরে মাত্র ১৫ পরিবার
রক্ষণাবেক্ষণের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পটি। জলাবদ্ধতা, রাস্তার বেহাল অবস্থা এবং আশ্রয়ণের চারপাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় প্রকল্পের অধিকাংশ পরিবার অন্যত্র চলে গেছে। ৫২টি ঘরের মধ্যে বর্তমানে সেখানে মাত্র ১৫টি পরিবার কোনোরকমে বসবাস করছে। সরেজমিনে দেখা যায়, প্রকল্পের বেশির ভাগ ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরগুলোর চারপাশে লতাপাতা ও ঝোপঝাড় গজিয়ে পুরো এলাকা অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় ঘরের বারান্দা, উঠান ও বাথরুমের সামনেও পানি জমে আছে। এতে বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ...