নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী মফিজুলের মরদেহ
নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুরের পানিতে মিলল প্রতিবন্ধী মফিজুল ইসলামের (৩৫) গলিত মরদেহ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে এ ঘটনা ঘটে। তিনি হরিনদিয়া ঝামাঘাটা পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছেন। প্রতিবেশী ইসমাইল হোসেন বলেন, মফিজুল ইসলাম ছিলেন প্রতিবন্ধী মৃগী রোগী। সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। গেল ১৭ তারিখ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর বৃহস্পতিবার সকাল ১০টার সময় তার বাড়ির পাশের আসাদুল ইসলামের পুকুরে গলিত মরদেহ দেখতে পায়। এ সময় তার মরদেহ দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে তার মরদেহ চিনতে পারেন। মফিজুল ইসলাম এক কন্যাসন্তানের...