নিউমার্কেটের হোটেলগুলোতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অগ্নিকাণ্ডে সামনে এলো নানা অনিয়ম
কলকাতার নিউমার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ও সামগ্রিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যুর পর ঘিঞ্জি এ এলাকার হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নতুন করে আলোচনায় এসেছে। মঙ্গলবার গভীর রাতে ১৫জি, মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। রাত তখন প্রায় আড়াইটা। অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। এতে হোটেলের ভেতরে আটকা পড়া অনেকেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়। নিহতদের সাতজন বাংলাদেশের নাগরিক এবং দুজন ভারতের। প্...