সম্ভাবনার হোসিয়ারি শিল্পে মন্দার হাওয়া
স্থলপথে ভারতে পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পাবনার হোসিয়ারি শিল্প। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। উদ্যোক্তারা বলছেন, জলপথে রপ্তানির সুযোগ থাকলেও বাড়তি সময় ও পরিবহন ব্যয়ের কারণে তা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্থলপথে রপ্তানি চালু করা না গেলে সম্ভাবনাময় এ শিল্পের বড় অংশই বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। যেভাবে ঝুট থেকে বস্ত্রশিল্পের যাত্রা পাবনার এই হোসিয়ারি শিল্পের প্রধান কাঁচামাল গার্মেন্টস কারখানার উচ্ছিষ্ট বা ঝুট কাপড়। দেশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে ফেলে দেওয়া নমুনা ও কাটিংয়ের কাপড় সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত, কাটিং ও...