মধুচন্দ্রিমা বিএনপির, জামায়াতের কী
জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী মঙ্গলবার সরকারের সাফল্য-ব্যর্থতার একটা মূল্যায়ন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। গত সোমবার সরকারের ছয় মাস পার হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের মতে, সে উপলক্ষেই তারা সরকার সম্পর্কে ওই মূল্যায়ন হাজির করেছেন। আমরা জানি, গত ছয় মাস ছিল বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড বা মধুচন্দ্রিমা কাল। সাধারণত এ সময়ে সরকারের কড়া কোনো সমালোচনা করা হয় না। তবে এ সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে সরকার যেমন দায় এড়াতে পারে না, তেমনি জনপ্রত্যাশাকে ভাষা দিতে বিরোধী দলও চুপ থাকতে পারে না। কিন্তু বলা যায়, জামায়াতসহ সংসদের সকল বিরোধী দল এ সময়ে ছিল প্রায় স্পিক-টি-নট। তাই প্রশ্ন...