আ’লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সতীশ চন্দ্র রায়ের জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এ প্রতিমন্ত্রী তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সতীশ চন্দ্র রায় ১৯৭৯ সালের জাতীয় সংসদের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্র...