ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের জবাবে কিয়ারার ইঙ্গিতপূর্ণ বার্তা
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমা নিয়ে শুরু থেকে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর কিয়ারা আদভানি ও ইয়াশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই সিনেমায় ‘নাদিয়া’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কিয়ারা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে ‘টক্সিক’-এর শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে কিয়ারা লেখেন, ‘সিনেমার একটি সুন্দর দিক হলো, এটি আমাদের এমন সব জগতে প্রবেশের সুযোগ দেয়, যেগুলো সম্পর্কে আমরা আগে কখনো জানতাম না—কখনো কখনো সত্যিকার অর্থেই।&...