সঙ্গী নার্সিসিস্ট হলে...
সম্পর্কের শুরুতে মিতার মনে হয়েছিল, সঙ্গী যেন তাঁর চাওয়া-পাওয়া, মতামত ও অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। মিতার সবকিছুতে ভদ্রলোক এতটাই যত্নশীল ছিলেন যে মিনিটে মিনিটে ফোন এবং খোঁজখবর নিতেন। কিন্তু সম্পর্কের কিছুদিন পর থেকেই মিতার সঙ্গীর আচরণ বদলাতে শুরু করল। ছোটোখাটো বিষয়েও ঝামেলা, মতামতকে গুরুত্ব না দেওয়া, মিতার নেওয়া প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ, মিতার প্রতি অপমান ও অবহেলা ধীরে ধীরে বাড়তে লাগল। একসময় মিতা বুঝতে পারল, এটি শুধু স্বাভাবিক দাম্পত্য কলহ নয়; বরং সঙ্গীর আচরণ নিয়ে তাঁকে নতুন করে ভাবতে হবে। মিতার মতো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক নারী-পুরুষই যান। সম্পর্কের শুরুতে পাওয়া ভালোবাসা,...