কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান। দণ্ডপ্রাপ্ত আসামি আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি। জানা গেছে, মোহাম্মদ আজাদ পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে তাঁর স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে দুর্ঘটনা বলে প্রচার করে। এই ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে তাঁর জামাতা আজাদকে আসামি করে চ...