মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার নজরদারির কারণে মহাসড়কে চাঁদাবাজি কমবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিকপক্ষ থেকে হোক; শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক অথবা পুলিশের পক্ষ থেকে হোক– সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ড থাকবে, আশা করি, এই প্রবণতা কমবে। আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন...