প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা খোকা
কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় উপকমিটির সাবেক নেতা এম শাহাদাৎ নবী খোকা। এম শাহাদাৎ নবী খোকার বাবা চন্দনাইশ পৌরসভা সদরের হারলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুন্নবী সওদাগর (৮৮) গত রোববার ইন্তেকাল করেন। সোমবার জোহরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আদালত সাড়ে ১১ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করলে চন্দনাইশ থানা পুলিশের একটি দলের তত্ত্বাবধানে তাঁকে হারলা গ্রামের বাড়িতে...