বিরোধীদের নিপীড়নের বয়ান তৈরি হচ্ছে
বিদ্যুৎ ও গ্যাস–সংকট নিয়ে কর্মসূচিকে প্রধানমন্ত্রী তারেক রহমান হঠকারিতা আখ্যা দেওয়ার মাধ্যমে বিরোধী দলগুলোর নিপীড়নের বয়ান তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে হঠকারিতা। বলা হচ্ছে, আগের মত বাস ভাঙচুর, রাস্তায় বিক্ষোভ চাই না।’ কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিরোধীদলীয় চিফহুইপ নাহিদ ইসলাম। গত শনিবার প্রধানমন্ত্রী এ...