ইনিংস ব্যবধানে জয়ের লক্ষ্য ছিল শান্তর
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে চার বছর আগে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিলেন মুমিনুল হকরা। এবার অস্ট্রেলিয়ায় হলো বাজিমাত। ডারউইন টেস্টে অসিদের হারিয়ে ইতিহাস গড়েন নাজমুল হোসেন শান্তরা। টানা চার দিন দাপুটে ক্রিকেট খেলে পাওয়া ৯ উইকেটের জয় দেশের মানুষের জন্য টাইগারদের উপহার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টেও জয়ের ধারাবাহিকতা রাখতে চান। প্রশ্ন: এই জয়টা কি বাংলাদেশের সেরা সাফল্য? শান্ত: আমার কাছে তাই মনে হয়। তিন সংস্করণ মিলিয়ে আমাদের অনেক বড় বড় জয় আছে। তবে আমি বলব, এটা সেরা সাফল্য। এর পেছনে ছিল অনেক পরিশ্রম। আমার দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেটে...