চার ব্যান্ডের ‘সকারামা’ কনসার্ট স্থগিত
রাজধানীতে আয়োজিত হতে যাওয়া চার ব্যান্ড নিয়ে ‘সকারামা’ কনসার্ট সাময়িক স্থগিতের খবর পাওয়া গেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কনসার্ট পেছানোর বিষয়টি জানিয়েছেন ব্যান্ড চিরকুট কর্তৃপক্ষ। জানানো হয়, আয়োজনটি আরও বড় পরিসরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত প্রস্তুতির অভাব, নিরাপত্তাজনিত কারণ এবং রাত ৮টার মধ্যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনার কথা বিবেচনায় রেখে আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। চিরকুট এও জা...