জয়ের পর প্রধানমন্ত্রী কী বললেন, জানালেন শান্ত
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এমন সাফল্যের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু অভিনন্দন জানিয়েই থামেননি, দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই কথোপকথনের বিষয়টি জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। শান্ত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খো...