স্বাস্থ্য খাত গতিশীল করতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট কাটাতে সরকার দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে বেলা ১১টার পর তিনি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি যাচ...