বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আসামি ‘বুলেট শিবলু গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। শিবলু (২৮) উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষা...