সঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত মারা গেছেন
ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বিভা সেনগুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন। বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী। মৃত্যুর কয়েক দিন আগেও বিভার সঙ্গে দেখা হয়েছিল সংগীতশিল্পী অলক রায়চৌধুরীর। গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে বিভাকে সংবর্ধনা দিয়েছিলেন অলক। সেই দিনের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘সে দিন তাকে খুব স্বতঃস্ফূর্ত দেখেছিলাম। কত গল্প হলো।’ জ...