বিপুল বিদ্যুৎ হারাচ্ছে নেসকো বছরে ৩৯ কোটি ইউনিট
বছরে বিপুল বিদ্যুৎ হারাচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (নেসকো)। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির সিস্টেম লসের পরিমাণ প্রায় ৩৯ কোটি ২৫ লাখ ইউনিট। ২০২৪ সালের নির্ধারিত সাত টাকা চার পয়সা পাইকারি দর ধরে হিসাব করলে এই বিদ্যুতের ক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ২৭৬ কোটি টাকা। একইভাবে গত সাত বছরে লোকসানের হার কমলেও বিপুল এই বিদ্যুতের আর্থিক মূল্য এবং ক্ষতির দায় কীভাবে সমন্বয় হচ্ছে, এর হিসাব মিলছে না। এর মধ্যে রংপুর জোনে সিস্টেম লস রাজশাহীর চেয়ে ধারাবাহিকভাবে বেশি হচ্ছে। নেসকোর ২০২৪-২৫ অর্থবছরের বাণিজ্যিক কার্যক্রমের হিসাব, সাত বছরের সিস্টেম লস ও রাজস্ব আদায়ের তুলনামূলক তথ্য এবং প...