কাপ্তাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রক্ত ঝরল ১৩ শিক্ষার্থীর
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ক্যাম্পাসের ইনস্টিটিউট চত্বরে এ সংঘর্ষ হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিএসপিআইতে বর্তমানে চারটি ব্যাচের (৫৭-৬০) শিক্ষার্থীরা অধ্যয়নরত। তাদের মধ্যে আঞ্চলিকতা, আধিপত্য বিস্তারসহ কিছু কারণে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরেই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্পাসের কয়েকটি সূত্র জানায়, শিক্ষার্থীদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দাদের নিয়ে কক্সবাজার ফোরাম নামে সংগঠন রয়েছ...