লাব্বাইক– আত্মসমর্পণ ও আনুগত্যের ঘোষণা
সৌদি আরবের মক্কায় আজ সারাবিশ্ব থেকে আগত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। আরাফার দিন শুধু একটি দিন নয়। এটি আত্মশুদ্ধি, তওবা, কান্না, ক্ষমা ও রবের নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। মহান আল্লাহ সুরা আল ইমরানের ৯৭ আয়াতে ইরশাদ করেন, ‘মানুষের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ, যে সেখানে পৌঁছার সামর্থ্য রাখে।’ আরাফার দিনকে হজের মূল বলা হয়েছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন– ‘হজ হলো আরাফা।’ হজের তিনটি মূল ফরজ বা আবশ্যিক কাজের মধ্যে আরাফায় অবস্থান করা অন্যতম। হজের মূল দিন অর্থাৎ ৯ জিলহজ জোহরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দা...