এআই ক্যামেরায় মামলার ভয় দেখিয়ে এসএমএসে প্রতারণা
রাজধানীতে সম্প্রতি চালু হওয়া এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন ধরনের সাইবার প্রতারণার ঘটনা সামনে এসেছে। যানবাহনের মালিকদের মোবাইলে বিদেশি নম্বর থেকে পাঠানো হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস। সেখানে জরিমানা পরিশোধের জন্য একটি লিংক যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে নিয়ে যাচ্ছে বিআরটিএর আদলে তৈরি একটি ভুয়া ওয়েবসাইটে। অনুসন্ধানে দেখা গেছে, এটি মূলত ব্যাংক কার্ডের তথ্য চুরির উদ্দেশ্যে তৈরি একটি ফিশিং চক্র। রোববার প্রকাশিত ডিসমিসল্যাবের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডিসমিসল্যাবের অনুসন্ধানে বলা হয়েছে, প্রতারণার পুরো প্রক্রিয়াটি শুরু হয় এক...