বিশ্ব র্যাঙ্কিংয়ে কেন পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়?
দেশের উচ্চশিক্ষার মান, গবেষণার সক্ষমতা এবং জ্ঞানভিত্তিক উন্নয়নের প্রতিফলন ঘটে তার বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক অবস্থানের মাধ্যমে। বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং কেবল মর্যাদার বিষয় নয়; এটি অর্থনীতি, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক। দুঃখজনক বাস্তবতা হলো, বিশ্বের বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। কেন পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়? কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে ৭৬...