৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের পর্দা নামলো। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মনোরম শহর কানএ অবস্থিত পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১২ মে জমকালো আয়োজনে শুরু হয়েছিল এই উৎসব। টানা ১২ দিনের বর্ণিল আয়োজন শেষে শনিবার (২৩ মে) একই ভেন্যুতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিনেমাপ্রেমী ও তারকাদের উপস্থিতিতে মুখরিত সেই আয়োজনে ঘোষণা করা হয় এবারের বিজয়ীদের নাম। এক নজরে দেখে নিন কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর পুরো বিজয়ী তালিকা— মূল প্রতিযোগিতা স্বর্ণপাম: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া) গ্রাঁ প্রিঁ: মিনো...