লা লিগার শেষ ম্যাচে বার্সার হার, রিয়ালের দাপুটে জয়
লা লিগা ট্রফির নিষ্পত্তি আগেই হয়ে যাওয়ায় শেষ রাউন্ডের ম্যাচগুলো নিয়ে খুব একটা বাড়তি উত্তেজনা ছিল না। তবে মৌসুমের শেষটা দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য হলো একদম বিপরীতমুখী। নিজেদের বিদায়ী ম্যাচটি বড় জয়ে রাঙিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে শিরোপাজয়ী বার্সেলোনা শেষ ম্যাচটিতে দেখল হারের মুখ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিক ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একই সময়ে মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ডাগআউটে কোচ আলভারো আরবেলোয়ার এটিই ছিল শেষ ম্যাচ। একই সঙ্গে রিয়ালের সাদা জার্সিতে নিজেদে...