লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’। টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) না দেওয়ায় শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। গত বছর ডব্লিউসিএলের দ্বিতীয় আসরে ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল। ওই ঘটনার পর পাকিস্তানের প্রতিনিধিত্ব করে দলটিকে পরবর্তী আসরে খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। দলটির মালিক কামিল খান বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও তাতে স...