বৈরিতার মধ্যেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী মঙ্গলবার সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এমন তথ্য জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর। ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সাক্ষাৎ হতে যাচ্ছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি তিনি ইসরায়েলের বন্ধু ও প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেবেন। আগামী সোমবার নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছে তাঁর দপ্তর। গত বছর ট্রাম্...