জাবিপ্রবিতে দুই কর্মকর্তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এবং অর্থ ও হিসাব পরিচালক মোহাম্মদ আসলামকে অবরুদ্ধ রেখে শারীরিকভাবে লাঞ্ছনা ও জোরপূর্বক পদত্যাগপত্র আদায়ে বাধ্য করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কতিপয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংঘবদ্ধ একটি দল এই ঘটনা ঘটায়। সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রেজিস্ট্রারের কক্ষে ঢুকে ভেতর থেকে তালা আটকে দেয়। তিন ঘণ্টারও বেশি সময় তাকে অবরুদ্ধ রেখে শারীরিক...