সুসম্পর্ক রেখে দাবি আদায় করতে চায় হেফাজত
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চট্টগ্রামে প্রথম সফর নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে। তাঁর এই সফরে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের সূচনা কিংবা উদ্বোধনের মাধ্যমে শেষ করার কোনো কর্মসূচি ছিল না। এরপরও সফরটি ঘিরে চট্টগ্রামে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যবহারে ‘মুগ্ধ’ হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও। ফটিকছড়িতে গিয়ে প্রধানমন্ত্রী হেফাজতের আমির শাহ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি ছিল তাঁর এই সফরের বড় একটি উল্লেখযোগ্য দিক। এটিকে হেফাজতের প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন হিসেবে দেখছেন সংগঠনটির নেতাকর্মীরা। দাবি-দাওয়া আদায়ে এই সম্পর্ককে কাজে লাগাতে...