ফাঁস হওয়া ভিডিও-এআই ক্লিপ নিয়ে কঠোর অবস্থানে ‘কিং’ নির্মাতা
শাহরুখ খানের সিনেমা মানেই বক্স অফিসে উৎসব। গত কয়েক বছরে ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে সে উৎসব বেড়েছে কয়েক গুণ। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’–নিয়ে শুরু থেকে চলছে তুমুল আলোচনা। তবে এবার কোনো ঘোষণা বা টিজার নয়, বরং শুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবি-ভিডিও এবং ভাইরাল হওয়া এআই ক্লিপ ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং শুরুর পর থেকেই বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছিল। অ্যাকশন দৃশ্য, গানের শুটিং ও বিভিন্ন চরিত্রের লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দীপিকা পাড়...