‘এটা কি বাংলাদেশ সীমান্ত’: ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের থামাতে কাঁটাতারের ব্যারিকেড
সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার তারা এই আন্দোলনকে আরও জোরালো করেছেন। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর বিক্ষোভকারীরা সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচির ডাক দেন। সকাল থেকে কয়েক’শ পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বিধানসভা এলাকা ঘিরে রাখেন। শিক্ষার্থীদের মিছিল বিধানসভার কাছে যাওয়ার পর পুলিশ জলকামান ব্যবহার শুরু করে। কয়েকজন শিক্ষার্থীকে এর মধ্যেই ব্যারিকেড টপকে এগিয়ে যেতে দেখা যায়। এক পর্যায়ে মিছিলে যোগ দেন অনশন করা ছাত্রনেতা দেবেন্দ্র...