আইনের শাসন এবং ‘ভায়োলেন্স’ হুমকি
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ়তা ও দক্ষতার পাশাপাশি রাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের সক্ষমতা জরুরি। এর মধ্যে পুলিশ বাহিনী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চব্বিশের গণঅভ্যুত্থানে জনবিরোধী ভূমিকায় এই বাহিনীর মনোবল ও কাঠামো ভেঙে পড়েছিল। সময়ের সঙ্গে গতি ফিরলেও সম্প্রতি পুলিশ বাহিনী বিভিন্ন হামলার শিকার হচ্ছে। সমকাল জানাচ্ছে, সিলেট ও চট্টগ্রামে পুলিশ ও র‌্যাব সদস্য নিহত; চলতি মাসে পুলিশ বাহিনীর ওপর ১৩ হামলায় ৩২ জন আহত। চার মাসে হামলা হয়েছে ২১৩টি। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ৮৩৪টি (২৩ মে, ২০২৬)। চট্টগ্রামে বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামির গ্রেপ্তার ঘিরে পুলিশ...