তাইজুলকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাজিদ
দলীয় ১৭৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। সাজিদের বলে বোল্ড হয়ে গেলেন তাইজুল ইসলাম। ৪০ বলে ১৬ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ৬০ রানের জুটি। ৬০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯০। ক্রিজে লিটনের সঙ্গী তাসকিন। ধ্বংসস্তূপে লিটন-তাইজুলের প্রতিরোধ, চা-বিরতিতে বাংলাদেশ লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম ঘণ্টায় দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪ ওভার ব্যাটিং করে ৩টি মূল্যবান উইকেট হারায় স্বাগতিকরা। দুই থিতু ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজও। ১১৬ রানে ৬ উইকেট হারানো দলের হাল ধরেন লিটন দ...