চীন সফরে কী পেলেন ট্রাম্প, শি জিনপিংয়ের লাভ কতটা?
শুল্কযুদ্ধ, কূটনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের পর অবশেষে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফর করলেন ট্রাম্প। সফরে দুই নেতা সম্পর্ক স্থিতিশীল করার বার্তা দিলেও, শেষ পর্যন্ত কে বেশি কূটনৈতিক সুবিধা পেলেন- তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। দুই দিনের সফরে বেইজিংয়ে ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। বৈঠকের পাশাপাশি রাষ্ট্রীয় নৈশভোজ, ঝংনানহাই বাগানে অনানুষ্ঠানিক আলাপ এবং ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শনে অংশ নেন দুই নেতা। সফরে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার ছেলে এরিক ট্রাম্প, টেসলার...