জন্মের পরই যমজ শিশুর শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর
যমজ সন্তান জন্ম নেওয়ার খবরে পরিবারে বইছিল খুশির জোয়ার। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চিকিৎসক জানিয়েছেন, দুই নবজাতকের শরীরে প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। গত ৫ মে রামেক হাসপাতালে নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মণবাড়িয়া এলাকার মানিক উদ্দিনের স্ত্রী কোহিনুর সুলতানা এই যমজ সন্তানের জন্ম দেন। জন্মের কিছুক্ষণ পরই জানা যায় শিশু দুটির শারীরিক জটিলতা। এখনও তাদের নাম রাখা হয়নি। হাসপাতালের খাতায় তাদের ‘মানিক-১’ ও ‘মানিক-২’ নামে রাখা হয়েছে। গত ৫ মে হাসপাতালে...