বিচারের আশায় ফেনীর শহীদের স্বজনেরা
চব্বিশের গণঅভ্যুত্থানে ফেনীর ১১ জন প্রাণ হারান। এর মধ্যে ৪ আগস্ট সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে মহিপাল এলাকায়। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের একদফা দাবিতে আন্দোলনের ঢেউ সারাদেশে ছড়িয়ে পড়েছিল। উত্তাল ছিল মহিপাল এলাকা। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-সমর্থিত সশস্ত্র নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মহিপাল এলাকা। গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী। তাদের স্বজনেরা আজও বিচারের আশায় আছেন। এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি চান তারা। ফেনীর মহিপালে সহিংস ঘটনায় সাতজন এবং ঢাকা, চট্টগ্র...