শিশুর এসিড রিফ্লাক্সের সমস্যা
ঘটনা ১: ১২ মাস বয়সী একটি শিশু শ্বাসকষ্ট নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। তার বুক থেকে বাঁশির মতো ‘শো শোঁ’ শব্দ হচ্ছিল। ইতিহাস নিয়ে জানা যায়, কয়েকদিন পরপরই এমন হয় এবং স্থানীয়ভাবে তাকে নেবুলাইজ করা হয়। মা জানালেন, বাচ্চাকে পাতলা করে সুজি খাওয়ানো হয় এবং বাচ্চা প্রায়ই খাওয়ার সময় বমি করে। ঘটনা ২: ৬ মাস বয়সী আরেকটি শিশু তীব্র অপুষ্টি ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে ভর্তি হয়। জন্মের পর থেকে তাকে পাতলা করে কৌটার দুধ খাওয়ানো হতো এবং সে ঘনঘন বমি করত। এবার বমির কিছু অংশ অসাবধানতাবশত তার শ্বাসনালিতে ঢুকে গিয়েছিল। টনা ৩: ৪ মাস বয়সী এই শিশুকে মা মাঝেমাঝেই চেম্বারে নিয়ে আসেন বমির সমস্যার...