আটা-চাল কিনতে সাত ঘণ্টা অপেক্ষা, ফিরে গেছেন অনেকই
আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকেই মানুষের ভিড়। খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। গতকাল সোমবার সকাল নয়টার দিকে মাঠে ট্রাক আসার আগে এ নারী-পুরুষের পৃথক সারিতে শত শত মানুষের উপস্থিতি দেখা যায়। নারীদের সারির মাঝামাঝি দাঁড়িয়ে ছিলেন পৌরশহরের মাঝগ্রাম মহল্লার জোসনা বেওয়া। তিনি বলেন, ‘আটা আর চাল লিবার আসিছি, দিনই চলি যায়। বাড়ির কোনো কাজ হয় না। সকাল আটটার দিকে আইছি, এখন বিকেল সাড়ে তিনটা বাজে।’ উপজেলা পরিষদ চত্বরে খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ন্যায্যমূল্যের বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় আটা ও চাল কিনতে...