মরিনহোর স্পেশাল এবার রদ্রি
হোসে মরিনহোর একটা অলিখিত রীতি আছে। সাধারণত কোনো মিডফিল্ডারকে কেন্দ্র করে রণনীতি সাজান তিনি। এই যেমন বেনফিকাতে মরিনহোর সেনানী ছিলেন মিডফিল্ডার ডেকো। চেলসিতে পর্তুগিজ এ কোচের দলের মস্তিষ্ক ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ইন্টার মিলানে তাঁর মূল অস্ত্র ছিলেন ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার। রিয়াল মাদ্রিদে প্রথম দফায় কোচিং করানোর সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকা থাকার পরও তাঁর দলের প্রাণ ছিলেন মিডফিল্ডার জাবি আলোনসো। এরপর মরিনহো যখন স্টাম্পফোর্ড ব্রিজে ফেরেন, সেস ফাব্রেগাসকে বার্সেলোনা থেকে ভাগিয়ে লন্ডন নিয়ে যান। দুজনের জুটিতে লিগ শিরোপা পুনরুদ্ধার করে চেলসি। এবার রদ্রিকে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা...