ভেজাল মধুর ভিড়ে খাঁটি মধু চিনবেন কীভাবে?
মধুকে চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ধরা হয়। স্বাস্থ্যের কথা চিন্তা করে যারা চিনি খাওয়া বাদ দেন, তারা ফিরে যান মধুতে। ওজন কমাতে সকালে অনেকেই ঈষদুষ্ণ পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেয়ে থাকেন। শিশুদেরও মধু খাওয়ানো হয়। কিন্তু বাজারে যেসব মধু পাওয়া যায়, সেসব খাঁটি নয়। ভারতীয় গণমাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'র এক প্রতিবেদনে বলা হয়েছে, মধুতে কর্ন সিরাপ, বিটের রস, চিনি, সুজি মিশিয়ে আসল মধুর মতো ঘনত্ব তৈরির চেষ্টা করা হয়। কিছু ক্ষেত্রে মধুতে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও অ্যামাইনো অ্যাসিড মেশানো হয়। মধুতে বিভিন্ন ধরনের খনিজ লবণও মেশানো হয়। তাই মধু কেনার আগে তা খাঁটি কিনা যাচাই করে নিন। খাঁটি...