‘আমি তিলে তিলে মারা যাচ্ছি’
দক্ষিণ গাজার একটি স্কুলভবন, যা এখন যুদ্ধবিধ্বস্ত বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির। সেই ভবনের সিঁড়ির নিচের স্যাঁতসেঁতে, দমবন্ধ করা ছোট্ট একটি প্রকোষ্ঠে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন ৩৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষিকা খুলুদ আবু সাহমুদ। একসময় যার হাতে থাকত বই, চোখে থাকত নতুন গবেষণার স্বপ্ন– তিনি এখন ক্যান্সারের সঙ্গে এক অসম ও নিষ্ঠুর লড়াইয়ে ধীরে ধীরে হেরে যাচ্ছেন। তাঁর এই পরাজয়ের পেছনে ক্যান্সারের চেয়েও বড় ভূমিকা রাখছে ইসরায়েলের চাপিয়ে দেওয়া অমানবিক অবরোধ ও চিকিৎসা-বঞ্চনা। নয় মাস আগে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পরপরই খুলুদ জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে লিভার ক্যান্সার। এরপর টানা ১৫টি...