সবার জন্য বিন্যাস সমাবেশ (পর্ব-৮) | গণিত ইশকুল
এখন তোমাকে বলা হলো, তুমি সব সময় লাল ও নীল মার্বেল দুটিকে একসঙ্গে রেখে কত ভিন্নভাবে এদেরকে এক লাইনে সাজাতে পারবে? একটু নিজে নিজে চিন্তা করো অথবা খাতা–কলম নিয়ে চেষ্টা করলে পেয়ে যাবে উত্তর। তবে এই সমস্যাটির খুবই সুন্দর একটি সমাধান এ রকম—তুমি যদি আঠা দিয়ে লাল ও নীল মার্বেলটিকে একসঙ্গে লাগিয়ে দাও, তারপর যদি এদের সাজাও, তাহলে দেখো তুমি যেভাবেই সাজানোর চেষ্টা করো না কেন, লাল ও নীল মার্বেল দুটি কিন্তু একসঙ্গেই থাকবে।