চিকিৎসাবঞ্চিত হতে পারেন লাখো দরিদ্র মানুষ
সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার ২১২টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে স্বল্পমূল্য ও বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পাওয়া লাখ লাখ নগরবাসী সেবাবঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন। একই সঙ্গে চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরত ৩ হাজার ৪৭২ জন স্বাস্থ্যকর্মী। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে নগর স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই উদ্বেগ প্রকাশ করেন। কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) সহযোগিতায় এর আয়োজন করে বিওএসসি নগর দরিদ্র বস্তিবাসীদের কেন্দ্রীয় ফেডারেশন এবং সেফ হেল্প গ্রুপ নেটওয়ার্ক পথবাসী ও...