সবার জন্য বিন্যাস সমাবেশ (পর্ব-৬) | গণিত ইশকুল
এই পর্বে আমরা দেখব গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে বিন্যাস সংখ্যা বা কতভাবে বিভিন্ন বস্তু সাজানো যায়, সেই সংখ্যাটা কীভাবে বের করতে পারি। একদম সহজ দিয়ে শুরু করা যাক। মনে করো তোমাকে ১, ২, ৩, ৪, ৫—এই পাঁচটি অঙ্ক দেওয়া হলো। এবার বলা হলো, এই পাঁচটি অঙ্ক একবার করে ব্যবহার করে পাঁচ অঙ্কের কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে? দেখো তো, তোমরা এখানে যোগ বা গুণের সূত্র ব্যবহার করতে পারো কি না? এখানে খাতায় লিখে লিখে করতে গেলে পারবে না, অনেক সময় লাগবে। তাহলে কীভাবে করবে, সেটাই হচ্ছে প্রশ্ন। চলো দেখা যাক।