স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন এক ঘণ্টা পর
ঝিনাইদহের কালীগঞ্জে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস (আপ) ট্রেন দাঁড় করিয়ে চালক এক ঘণ্টারও বেশি সময় অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। পরে ১ ঘণ্টা ৭ মিনিট পর চালক ফিরলে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বিকেলে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশন সূত্রে জানা যায়, সাগরদাঁড়ি এক্সপ্রেস বিকেল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। নির্ধারিত দুই মিনিট বিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও ট্রেনটি আর ছেড়ে যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, চালক ইঞ্জিনে নেই এবং ইঞ্জিনের দরজাও বন্ধ। প্রায় ১ ঘণ্টা ৭ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চালক মাহবুবুর রহমান ফিরে এসে ট্রেনটি পুনরায় যাত্রা...