নমুনা বলছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে: পোলিশ প্রধানমন্ত্রী
পোল্যান্ডের লাবলিন অঞ্চলে বিস্ফোরণের ঘটনাটি রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়ে থাকতে পারে। নমুনা বিশ্লেষণের পর এমন ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। লাবলিন ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল। বৃহস্পতিবার পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণের ওই ঘটনায় অন্তত ১০ মিটার চওড়া গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। যে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে সেটি সম্ভবত রাশিয়ার কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র। ডোনাল্ড টাস্ক বলেন, ‘বেশিরভাগ আলামত বিশ্লেষণ এবং উদ্ধার হওয়া টুকরোগুলো দেখে মনে হচ্ছে এটি একটি রুশ কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র।’ বৃহস্পতিবার ভোরে ল...